দুদকের মামলায় গ্রেপ্তার কাজী জাফরউল্লাহ

০৩ মার্চ ২০২৬, ০৭:১৭ PM
আদালতে তুলা হচ্ছে কাজী জাফরউল্লাহকে

আদালতে তুলা হচ্ছে কাজী জাফরউল্লাহকে © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠান। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। 

বেনামি হিসাব খুলে ব্যাংকে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখার অভিযোগে গত বছরের ২ ফেব্রুয়ারি কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে মামলা করে দুদক। 

ওই মামলায় গত ২২ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা কমিশনেন উপপরিচালক শারিকা ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন ঠিক করেন এদিন। শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। 

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও মানিলন্ডারিংয়ের মামলাটি তদন্তাধীন রয়েছে। এজাহার অনুসারে, আসামি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গুলশান শাখার তৎকালীন কয়েকজন কর্মকর্তার সাথে পারস্পরিক যোগসাজশে ভুয়া নাম, ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মোট ১০টি এফডিআর হিসাব খোলেন। তাতে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখেন। 

পরে হিসাব জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা সুদ নিয়ে এবং পরবর্তীতে ভুয়া গ্রাহকের নামে নগদ উত্তোলনের মাধ্যমে তিনি এ অপরাধলব্ধ অর্থ গ্রহণ, গোপন করেন। এই কর্মকাণ্ডের জন্য দুদক মামলা দায়ের করে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে দুদক আবেদনে জানায়।

জাবি মেডিকেল সেন্টারের নামফলকে জাকসু জিএসের নাম, তুলে ফেলল …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুকে পোস্ট, ছাত্রদল নেতাকে …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে স্টেশন ভাঙচুর-অগ্নি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
৭ মাসে লিটার প্রতি ৩৫-৪৫ টাকা বেড়েছে তেলের দাম
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সাঙ্গু নদী থেকে গলায় ও কোমড়ে রশি বাঁধা অজ্ঞাত তরুণীর পচাগলা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬