রাজধানীতে দলবদ্ধ ধর্ষণের মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ PM
আদালত

আদালত © সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) এরশাদ আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন— শহিদুল ইসলাম (২৩), সাইফুল ইসলাম (২৫), নিজাম (২৪) ও মনির হোসেন ওরফে সেন্টু (২৬)।

কারাদণ্ডের পাশাপাশি আদালতের রায়ে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার এই টাকা অনাদায়ে তাঁদের আরও ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কামরাঙ্গীরচর এলাকায় ওই নারীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও আইনি যুক্তিতর্ক পর্যালোচনার পর আদালত আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা দিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়।

বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতাকে মুক্তি
  • ১১ অক্টোবর ২০২৬
​ওজন কমাতে কার্যকর ৯ ব্যায়াম, শুরু করতে পারেন আজই
  • ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ ও সৌদি সম্পর্ক পুনর্বিন্যাসে এনএসইউ–বিআইআইএসএসের জ…
  • ১১ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিশুদের শিকলে বেঁধে নির্যাতন, ভাইরাল ভিডিও
  • ১১ অক্টোবর ২০২৬