গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ PM
গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী বাজারে গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে একরামুল হক নামের এক ব্যবসায়ী পঁচা গরুর মাংস বিক্রি করছিলেন। বিষয়টি ক্রেতাদের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন গোলাম মওদুদ আহমেদ এবং ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একরামুল হককে দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযানে জব্দ করা পঁচা মাংস জনস্বার্থে ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।

একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬