স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যা, তিন দিনের রিমান্ডে আসামি বিল্লাল

১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ PM
আজিজুর রহমান মুসাব্বির

আজিজুর রহমান মুসাব্বির © সংগৃহীত

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার আসামি মো. বিল্লাল (১৯)-কে তিন দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মো. জোনাইদের আদালত এ আদেশ দেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ১১ জানুয়ারি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. বিল্লালকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া এ মামলায় গ্রেপ্তার অপর দুই আসামি আবদুল কাদের (২৮) ও রিয়াজ (৩১)-কে সাত দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। অপর এক আসামি জিন্নাত (২৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের পূর্ণ রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই মামলার নথি থেকে জানা যায়, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির (৪৫) গত ৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁও থানাধীন তেজতুরী বাজারের স্টার কাবাবের পেছনের একটি গলিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9