শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ

২০ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ PM
ঢাকা মহানগর দায়রা জজ আদালত

ঢাকা মহানগর দায়রা জজ আদালত © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহারের সাতটি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ৩ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। 

এদিন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল পৃথক দুটি আবেদন করেন। ওই সব আবেদনে বলা হয়েছে, জাহাঙ্গীর আলমের অর্জিত স্থাবর সম্পদ স্থানান্তর/ হস্তান্তর/ দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত স্থাবর সম্পদ জব্দ করা আবশ্যক। এছাড়া কামরুন নাহারের নামে অর্জিত অস্থাবর সম্পদ (ব্যাংকিং হিসাবে বিদ্যমান স্থিতিসহ) স্থানান্তর/ হস্তান্তর/ দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন দুটি মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর জাহাঙ্গীর আলম ও স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে অভিযোগে বলা হয়েছে, কামরুন নাহারের নামে ৬ কোটি ৮০ লাখ ৪৮ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ছাড়া জাহাঙ্গীরের বিরুদ্ধে অবৈধভাবে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬