ষষ্ঠ শ্রেনীর ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা, ৫জনের বিরুদ্ধে মামলা

০৫ জুলাই ২০২৫, ০৯:০১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM
নেত্রকোণার কেন্দুয়া থানার ফটক

নেত্রকোণার কেন্দুয়া থানার ফটক © সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় মাদ্রাসায় পড়ুয়া ষষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীর (১৩) সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাতে নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মামলায় প্রধান আসামী আশরাফুল ইসলাম সজিব (২৭) একজন প্রবাসী। তিনি বৈরাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। মামলায় অন্যান্য অভিযুক্তরা হলেন- সজিবের মা, দুই ভাই, বড় ভাইয়ের স্ত্রী। প্রধান আসামী ভুক্তভোগীর সম্পর্কে চাচাতো ভাই।

জানা যায়, এ ঘটনাটি গত বছরের ৩০ ডিসেম্বর রাতে নির্যাতিত কিশোরীর বসতঘরে ঘটে। বিষয়টি এতোদিন ঘরোয়াভাবে সমাধানের চেষ্টা চলছিল। এরই মধ্যে বিষয়টি গত সপ্তাহে প্রকাশ্যে এসেছে।

ভুক্তভোগী কিশোরীর বাবার দায়েরকৃত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার নির্যাতিত মেয়ে (১৩) স্থানীয় ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। ঘটনার দিন কৌশলে মামলার প্রধান আসামী সজিব (২৭) ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ভয়ভীতির কারণে বিষয়টি ওই কিশোরী প্রথমে কাউকে বলেননি। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয় এবং ঘরোয়াভাবে মিটমাটের চেষ্টা চলে। অবস্থা বেগতিক দেখে সম্প্রতি প্রধান আসামী সজিব বিদেশে পারি জমান। পরে ওই কিশোরীর বাবা কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে আসামিদের ধরতে কয়েক দফা অভিযান পরিচালিত হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রধান আসামী বিদেশ থাকার বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে বলেও জানান তিনি।

 

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9