ইশরাকের আসনসহ ৩ আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৪ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ PM
হাইকোর্ট

হাইকোর্ট © সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের আসনসহ তিন আসনের ব্যালট পেপার রেজাল্ট শিটসহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কারচুপির অভিযোগ তুলে জামায়াতের আবেদনের পর এই নির্দেশনা দিয়েছে নির্বাচনি ট্রাইব্যুনাল।

আসনগুলো হলো- ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪। তিন আসনেই বিএনপি প্রার্থীরা নির্বাচনে জয়ী হয়েছেন। এরমধ্যে ঢাকা-৬ আসন থেকে বিএনপির ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনে হামিদুর রহমান ও গাইবান্ধা-৪ আসনে মোহাম্মদ শামীম কায়সার এমপি নির্বাচিত হয়েছেন।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে নির্বাচনি আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে ‘নির্বাচনি ট্রাইব্যুনাল’ গঠন করা হয়। এরপর একই দিন এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬