রোজার উদ্দেশ্য কি শুধু গরিবের ক্ষুধা অনুভব করা, ভিন্ন ব্যাখ্যা ইসলামি চিন্তাবিদের

০৭ মার্চ ২০২৬, ০১:১৭ PM
পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস © সংগৃহীত

পবিত্র রমজান মাসের রোজার প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রচলিত ধ্যান-ধারণার বাইরে এক ভিন্ন ও গভীর ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড. আলী আল-হালাওয়ানি। সাধারণত মনে করা হয়, রোজার মূল লক্ষ্য হলো ধনীদের ক্ষুধার কষ্ট দিয়ে গরিবদের প্রতি সহানুভূতিশীল করা। তবে ড. হালাওয়ানি এই ব্যাখ্যাকে ‘সীমাবদ্ধ ও অগভীর’ বলে অভিহিত করেছেন।

সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, রোজাকে কেবল ‘গরিবের কষ্ট বোঝার অনুশীলন’ হিসেবে দেখাটা এই মহান ইবাদতের আধ্যাত্মিক তাৎপর্যকে সংকুচিত করে ফেলে। তার মতে, রোজা কেবল খাওয়া-দাওয়া বর্জনের নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি এবং আত্মনিয়ন্ত্রণের একটি শক্তিশালী প্রশিক্ষণ।

ড. আল-হালাওয়ানির মতে, মুসলমানরা যদি ইবাদতের প্রকৃত হিকমত বা প্রজ্ঞা অনুধাবন করতে পারত, তবে ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে তাদের অবস্থান আরও সুদৃঢ় হতো। 

আরও পড়ুন: বদর যুদ্ধের স্মৃতিবিজড়িত দিবস আজ, ইতিহাসের বাঁক বদলে যায় যে দিনে

তিনি উল্লেখ করেন, ইবাদতের মূল চেতনা ভুলে যাওয়ার কারণেই বর্তমানে মুসলিম সমাজে নৈতিক দুর্বলতা ও বিভাজন তৈরি হয়েছে। রোজা সেই দুর্বলতা কাটিয়ে ওঠার এবং প্রবৃত্তির আসক্তি থেকে মুক্ত হওয়ার একটি অন্যতম মাধ্যম।

নিবন্ধে তিনি জোর দিয়ে বলেন, রোজা ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক একান্ত ইবাদত। এর মাধ্যমে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো ভয় না করতে শেখে এবং লোকদেখানো আচরণ বা ভণ্ডামি থেকে দূরে থাকে। যেহেতু রোজার প্রকৃত অবস্থা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, তাই এই বিশ্বাস বান্দাকে অধিকতর আন্তরিক ও ‘তাকওয়াসম্পন্ন’ করে তোলে।

ড. আল-হালাওয়ানি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছেন, রমজান মাসে ইবাদত ও সামাজিক সহমর্মিতা বাড়লেও মাস শেষে সেই প্রভাব দ্রুত ফিকে হয়ে যায়। তিনি আহ্বান জানিয়েছেন যেন রোজাকে কেবল সাময়িক ক্ষুধা-তৃষ্ণার অভিজ্ঞতায় সীমাবদ্ধ না রেখে একে স্থায়ী নৈতিক দৃঢ়তা ও আধ্যাত্মিক জাগরণের পথ হিসেবে গ্রহণ করা হয়। আত্মশুদ্ধির মাধ্যমেই সমাজে প্রকৃত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে তিনি মনে করেন।

শহিদ ওয়াসিমের ছবি না থাকায় ছাত্রদলের তোপের মুখে ফেনী কলেজে …
  • ১৬ জুলাই ২০২৬
ঝালকাঠির আদালতে বিচারক সংকট, বাড়ছে মামলার জট
  • ১৬ জুলাই ২০২৬
জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ, নেতৃত্বে সাঈদ উজ্জ্বল-গোলাম ম…
  • ১৬ জুলাই ২০২৬
ফাইনালের আগে আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ? যা আছে ফিফার নিয়মে
  • ১৬ জুলাই ২০২৬
সীমান্তে চোরাকারবারির জন্য কামাল ব্যবহার করতেন ভারতের সিম, …
  • ১৬ জুলাই ২০২৬
রিমান্ড শেষে কারাগারে হরিদাস, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূ…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence