১১ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪১ AM
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি © ফাইল ছবি

শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। আগামী ১৬ মার্চ (সোমবার) থেকে ২৬ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটি শেষে আগামী ২৭ মার্চ (শুক্রবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও দাপ্তরিক কার্যক্রম যথারীতি শুরু হবে।

আরও পড়ুন: ৪৮তম বিসিএসে একই স্কুলের ৬ শিক্ষার্থী হলেন স্বাস্থ্য ক্যাডার

এদিকে অ্যাকাউন্টস এবং ইনফরমেশন অ্যান্ড অ্যাডমিশন অফিস নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছুটি ভোগ করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল ও ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে কেসি কলেজে পাঠদান বন…
  • ০৮ অক্টোবর ২০২৬
মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন রোনালদো
  • ০৮ অক্টোবর ২০২৬
সন্তান মানসিক চাপে কি না বুঝবেন যেসব লক্ষণে, যেভাবে পাশে থা…
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ ককরোচদের আন্দোলনে যোগ দিচ্ছেন ধ্রুব রাঠী-প্রকাশ রাজ
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬