ডিআইইউ ডিবেটিং সোসাইটির সভাপতি সাজ্জাদ, সম্পাদক সৌমিত্র

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ AM
 ডিবেটিং সোসাইটির সভাপতি সাজ্জাদ, সম্পাদক সৌমিত্র

ডিবেটিং সোসাইটির সভাপতি সাজ্জাদ, সম্পাদক সৌমিত্র © টিডিসি ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ডিবেটিং সোসাইটির ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ হায়দার শ্রাবণ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৌমিত্র রক্ষিত।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন ডিআইইউ’র সাবেক প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা।

অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটি ডিআইইউতে বিতর্কচর্চাকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নতুন কমিটিতে সহ-সভাপতি (বিতর্ক ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লিয়াকত হোসেন লিংকন এবং সহ-সভাপতি (প্রশাসন ও ইভেন্টস) হয়েছেন মো. আল আরাফাত। যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম সোহান, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া মিম এবং অর্থ ও পরিকল্পনা সম্পাদক মোছা. তাসনিম।

এ ছাড়া দপ্তর ও উদ্ভাবন সম্পাদক এশা ইসলাম অর্পা, জনসংযোগ ও ক্যারিয়ার ডাইভারসিটি সম্পাদক নওরিন নাফসি, মিডিয়া, প্রেস ও প্রকাশনা সম্পাদক রিফা তামান্না দিনা, তথ্য, গবেষণা ও আইটি সম্পাদক মনজুরুল মুক্তাদির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোছা. মাজিদা খাতুন নাতাশা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো. সামিউল ইসলাম সিফাত এবং সদস্য সংগ্রহ ও সদস্য বিষয়ক সম্পাদক উম্মে হানিয়া দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাফি মাফরুহিন হাসান, মাহির ফয়সাল কল্লোল ও শাহরিয়ার রনক।

সভাপতি সাজ্জাদ হায়দার শ্রাবণ বলেন, “ডিআইইউতে নতুন প্রজন্মের দক্ষ বিতার্কিক তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য। নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তায় উদ্বুদ্ধ করা হবে।”

সাধারণ সম্পাদক সৌমিত্র রক্ষিত বলেন, “সংগঠনকে আরও সক্রিয় ও অংশগ্রহণমূলক করতে ধারাবাহিক ওয়ার্কশপ, ট্রেনিং সেশন ও ডিবেট ক্যাম্প আয়োজন করা হবে। নতুন শিক্ষার্থীদের বিতর্কে আগ্রহী করে তোলাও আমাদের অগ্রাধিকার।”

ডিআইইউ ডিবেটিং সোসাইটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মিলি রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর ও জয়েন্ট ডিরেক্টর।

ট্যাগ: ডিআইইউ
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9