ডিআইইউ’র প্রতিষ্ঠাতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর মৃত্যুবার্ষিকী

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩১ PM
ডিআইইউ এবং প্রতিষ্ঠাতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারী

ডিআইইউ এবং প্রতিষ্ঠাতা ড. মফিজুল ইসলাম পাটোয়ারী © টিডিসি সম্পদিত

বিশিষ্ট আইনবিদ, মানবাধিকার বিজ্ঞানী, শিক্ষাবিদ ও বহু গ্রন্থ প্রণেতা অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ (৬ ফেব্রুয়ারি)। ২০০৪ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনশাস্ত্রে অনন্য অবদান রাখা এই বরেণ্য ব্যক্তিত্ব ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

ড. মফিজুল ইসলাম পাটোয়ারী শুধু একজন খ্যাতিমান আইনজ্ঞই নন, ছিলেন একনিষ্ঠ মানবাধিকার গবেষক। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের অধীনে মানবাধিকার বিষয়ে গবেষণা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুনাম অর্জন করেন তিনি। তার রচিত ২০টি গ্রন্থ এবং ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

আইন ও মানবাধিকার চর্চার পাশাপাশি শিক্ষা বিস্তারে তার ভূমিকা ছিল অনন্য। তিনি আজীবন শিক্ষাবান্ধব সমাজ গঠনে কাজ করেছেন এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), ঢাকা টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট, ড. জেড আই চৌধুরী এগ্রিকালচার ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার (গাইবান্ধা),ড. এম আই পাটোয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়, মল্লিকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়, বেলকা ডিগ্রি কলেজ (উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য)।

তার ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-শিক্ষক কেন্দ্রেও দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের মনিরামস্থ বাসভবন এবং রংপুরের দেবী চৌধুরানীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ট্যাগ: ডিআইইউ
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নিটারের ১৮ নবীন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ সিনিয়রদের বিরুদ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950