ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ডিআইইউর শ্রদ্ধাঞ্জলি

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২ PM
ডিআইইউর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে

ডিআইইউর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে © টিডিসি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে।

ডিআইইউর সহকারী প্রক্টর ও আইন বিভাগের প্রভাষক শাহরিয়ার মাহমুদ মিনার বলেন, ‘একুশ মানে মাথা নত না করা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই প্রথম ভাষার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। তারাও ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমানে আমাদের যে প্রজন্ম—যাদের আমরা জেনজি বলি—তাদের প্রতি আহ্বান থাকবে বাংলা ভাষাকে ধারণ করা, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্য চর্চা করা এবং প্রমিত উচ্চারণ শেখা। প্রতিটি স্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

শিক্ষার্থী প্রতিনিধি রফিকুল ইসলাম প্রামাণিক বলেন, ‘১৯৫২ সালের এই দিনে দামাল ছেলেরা ভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। ভাষা মানে মনের ভাব প্রকাশ করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। অথচ আজ আমাদের কথা বলার ও প্রতিবাদ করার অধিকার কোথায়? সম্প্রতি একটি টিভি চ্যানেলের চারজন স্টাফ রিপোর্টার জুলাই ইস্যুতে কথা বলায় তাদের প্রত্যাহার করা হয়েছে। আমাদের এই অধিকার নিশ্চিত করতে হবে।’

আরেক শিক্ষার্থী রাজিয়া আক্তার বলেন, ‘মাতৃভাষা দিবস বর্তমানে অনেক সময় একটি আনুষ্ঠানিক দিবসেই সীমাবদ্ধ থাকে। কিছু মানুষ নিজের মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় কথা বলতে অস্বস্তি বোধ করেন। কেউ কেউ বাংলার সঙ্গে অতিরিক্ত ইংরেজি মিশিয়ে নিজেকে উচ্চশ্রেণির বলে দাবি করেন। এসব কারণে দিন দিন মাতৃভাষার গুরুত্ব কমছে। এভাবে চলতে থাকলে একসময় লাতিন ও সংস্কৃতের মতো বাংলা ভাষাও হারিয়ে যেতে পারে। তাই আমাদের ভাষার ব্যবহারে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9