ডিআইইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় প্ল্যাটফর্মের আওতাধীন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেল সম্পাদক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সদস্যসচিব আতিক শাহরিয়া, মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাশরাফি সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম প্রামাণিক এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান রনি।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাজেদুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওমর ফারুক ও শফিকুল ইসলাম। 

এ ছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফয়সাল আহমেদ। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আহমেদ রিয়াদ ও আবু ইসহাক নিরব।

মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান অনিক। সিনিয়র সংগঠক হিসেবে রয়েছেন মিরাজ হোসেন ও পারভেজ হোসাইন ইমন। সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মারুফ মন্ডল, জুলকার নাইন নিশান, জাহিদ হাসান, সালমান সিয়াম, মঞ্জুরুল, আহমেদ ফয়সাল, জাহিদুল ইসলাম, সাকিব ভুইয়া ও ইরাদ হোসেন।

কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া আফরিন। সহকারী মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন মোছা. লিমা আক্তার, কলি আক্তার ও তৃষ্ণা তৃষা।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন আসমাউল হোসনা পাপড়ী, মুন্না হোসেন, আমিনুল ইসলাম শান্ত, ফাহাদ মাহমুদ, রাফিউর জিহান, সিফাত রহমান মনি, মুশরাফি খান, জুলকার নাঈন রাহি, মাশরাফি মুন, হাসনা হেনা হেমি, মরিয়ম জাহান, ইয়াসিন আরাফাত, ন্যান্সি সরকার, আহসান উল কবির, ফাহাদ হোসেন, ফুয়াদ হোসেন, মেহোরাব ইসলাম, শাওন আহমেদ, কাজী শাহরিয়ার ইমতিয়াজ, নুর নেওয়াজ, মুন্না হোসেন, গোলাম মর্তুজা, মো. সাইফুল্লাহ, মারজান হোসাইন, আশরাফ উদ্দিন ফরহাদ, সালমান শাহরিয়া ও মো. সিয়াম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9