ঐতিহাসিক ১৭ রমজান

বদর যুদ্ধের স্মৃতিবিজড়িত দিবস আজ, ইতিহাসের বাঁক বদলে যায় যে দিনে

০৭ মার্চ ২০২৬, ০৩:৫৯ AM
বদর যুদ্ধের স্মৃতিবিজড়িত দিবস আজ, ইতিহাসের বাঁক বদলে যায় যে দিনে

বদর যুদ্ধের স্মৃতিবিজড়িত দিবস আজ, ইতিহাসের বাঁক বদলে যায় যে দিনে © সংগৃহীত প্রতীকি ছবি

আজ ঐতিহাসিক ১৭ রমজান। ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। হিজরি দ্বিতীয় সন অর্থাৎ ৬২৪ খ্রিস্টাব্দের এদিনে মুসলমানদের সাথে মক্কার কুরাইশদের মধ্যে সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ, যা সত্য ও অসত্যের এক গুরুত্বপূর্ণ সংঘর্ষ হিসেবে পরিচিত।

মদিনার নিকটবর্তী ‘বদর’ কূপের প্রান্তরে সংঘটিত এই যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন মহানবী হযরত মুহাম্মদ স. স্বয়ং। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, অপরদিকে মক্কার কুরাইশ বাহিনী ছিল এক হাজার সৈন্যে সমৃদ্ধ। সংখ্যায় অনেক কম হলেও দৃঢ় ঈমান, আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর অটল ভরসার কারণে মুসলমানরা এই যুদ্ধে বিজয় লাভ করেন।

বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় সামরিক সংঘর্ষ, যা মুসলমানদের আত্মবিশ্বাস ও মনোবলকে বহুগুণ বাড়িয়ে দেয়। এই বিজয়ের মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান শক্তিশালী হয় এবং মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি আরও মজবুত হয়।

এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল— এটি মুসলমানদের জন্য ত্যাগ, সাহস ও ঐক্যের এক উজ্জ্বল উদাহরণ। বদরের ময়দানে সাহাবিরা নিজেদের জীবন বাজি রেখে সত্য ও ন্যায়ের পক্ষে সংগ্রাম করেছিলেন। ইসলামী ইতিহাসে বদরের সাহাবিদের মর্যাদা অত্যন্ত উচ্চ। তাদেরকে ‘আহলে বদর’ বলা হয় এবং তারা বিশেষ সম্মানিত।

অপরদিকে বদরের যুদ্ধে আবু জাহলসহ মক্কার অনেক গণ্যমান্য ব্যক্তির মৃত্যুর ফলে আবু সুফিয়ান নতুন নেতা হিসেবে আবির্ভূত হন। পরবর্তীতে মুসলিমদের বিরুদ্ধে তিনি কুরাইশদের নেতৃত্ব দিয়েছেন। মক্কা বিজয়ের সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর আবু সুফিয়ান মুসলিম সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পরবর্তীতে তার ছেলে মুয়াবিয়া উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন।

বদরের যুদ্ধের প্রভাব আধুনিক যুগেও দৃশ্যমান। এই যুদ্ধ থেকে বারবার প্রেরণা খুঁজেছে উপনিবেশ ও উপনিবেশ-পরবর্তী ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিশ্বের মুসলমানরা। ১৯৭৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে মিশরের আক্রমণের নাম ছিল অপারেশন বদর। ১৯৮০-এর দশকে ইরাকের বিরুদ্ধে ইরানের অপারেশনের সময়ও বদরের নামে ইরানের অপারেশনের নাম অপারেশন বদর রাখা হয়।

মুস্তফা আক্কাদ পরিচালিত ১৯৭৬ সালের ‘দ্য মেসেজ’ চলচ্চিত্রে বদরের যুদ্ধের দৃশ্য রয়েছে। এছাড়া ‘মুহাম্মদ: দ্য লাস্ট প্রফেট’ এবং টিভি ধারাবাহিক ‘উমর’-এ বদরের যুদ্ধের দৃশ্য রয়েছে।

বদর দিবস সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় বিশ্বাস, ধৈর্য এবং ঐক্যের অপরিহার্যতার অনন্য স্বারক দিন। এই দিনের শিক্ষা হল— সংখ্যা বা শক্তি নয়, বরং ঈমান, নৈতিকতা ও দৃঢ় সংকল্পই শেষ পর্যন্ত বিজয় নিশ্চিত করে। আজকের দিনে বদর যুদ্ধের স্মৃতি মুসলমানদের ন্যায়, সাহস, আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয়। এ দিবস কেবল একটি ঐতিহাসিক স্মৃতি নয়; এটি মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা, ঐক্য এবং নৈতিক শক্তির এক অমূল্য উৎস।

বাংলাদেশ সফর নিয়ে ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় ভারত
  • ০৯ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৯ আগস্ট ২০২৬
দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে সকলকে সর্তক থাক…
  • ০৯ আগস্ট ২০২৬
দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা
  • ০৯ আগস্ট ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিএসসি ইন ইইই প্রোগ্রামের ৩য় আইইবি-…
  • ০৯ আগস্ট ২০২৬
স্কুল-কলেজের শিক্ষকদের জুলাই মাসের বেতন কবে, যা বলছে মাউশি
  • ০৯ আগস্ট ২০২৬