ঈদের নামাজে রাকাত না পেলে করণীয়

২৮ মে ২০২৬, ০৭:৫৯ AM
 ঈদের নামাজ

ঈদের নামাজ © সংগৃহীত

ঈদ মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ঈদের নামাজ। ইসলামি শরিয়তে ঈদের দুই রাকাত নামাজ ওয়াজিব। তবে কোন কারণে ঈদের এক বা দুই রাকাত নামাজ  ছুটে যেতে পারে।  তাহলে কী করবেন- এ বিষয়ে ফিকহের কিতাবগুলোতে বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে।

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, কেউ যদি প্রথম রাকাতে ইমামের কেরাত পড়াকালীন নামাজে শরিক হন তাহলে প্রথমে তিনি তাকবিরে তাহরিমা এবং অতিরিক্ত তিনটি তাকবির বলে ইমামের অনুসরণ করবেন। (মুসান্নাফে আব্দুর রাযযাক: ৫৭১৪)

কেউ ইমামকে রুকুতে পেলেন। এখন যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবীরগুলো বলেও ইমামকে রুকুতে ধরতে পারবেন বলে মনে হয়, তাহলে তাই করবেন। আর যদি দাঁড়িয়ে অতিরিক্ত তাকবির বলে ইমামকে রুকুতে পাওয়া যাবে না বলে মনে হয়, তাহলে শুধু তাকবিরে তাহরিমা বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে হাত না উঠিয়ে অতিরিক্ত তাকবিরগুলো বলবেন। এরপর সময় থাকলে রুকুর তাসবিহ আদায় করবেন। (আলবাহরুর রায়েক: ১/১৬১)

কেউ যদি দ্বিতীয় রাকাতে ইমামের সাথে শরিক হন, তাহলে ইমাম সালাম ফেরানোর পর দাঁড়িয়ে প্রথমে সুরা-কেরাত পড়বেন এবং রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবেন। অর্থাৎ ছুটে যাওয়া প্রথম রাকাত আদায়ের ক্ষেত্রে দ্বিতীয় রাকাতের মতো রুকুর আগে অতিরিক্ত তাকবির বলবেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৫৮১৩)

কেউ যদি দ্বিতীয় রাকাতের রুকুর পর বা তাশাহহুদের পর জামাতে শরীক হন, তার করণীয় কী? এমন ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পর দাঁড়িয়ে সূরা কেরাতের আগেই অতিরিক্ত তাকবিরগুলো বলবেন। আর দ্বিতীয় রাকাতের কেরাতের পর অতিরিক্ত তাকবির বলে নামাজ শেষ করবেন। (ফাতাওয়া খানিয়া ১/১৮৫, সূত্র: মাসিক আল কাউসার)

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬