হাঁস ধরতে গিয়ে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় ছাত্র

৩১ মে ২০২৬, ১০:২২ AM
আজগর হোসেন শুভ্র

আজগর হোসেন শুভ্র © সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় পুকুরে হাঁস ধরতে নেমে পানিতে ডুবে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের কাশেরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজগর হোসেন শুভ্র (২২) উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, বিকেলে খালার বাড়িতে থাকা একটি রাজহাঁসের বাচ্চা ধরতে পুকুরে নামেন শুভ্র। প্রায় ১৫ ফুট গভীর ওই পুকুরে সাঁতরে হাঁসটি ধরার চেষ্টা করার সময় হঠাৎ তিনি পানির নিচে তলিয়ে যান। এ সময় তাকে ডুবে যেতে দেখে পুকুরপাড়ে থাকা লোকজন চিৎকার শুরু করলে আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা পুকুরে নেমে প্রায় ১৫ থেকে ২০ মিনিট খোঁজাখুঁজির পর শুভ্রকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে দ্রুত কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন বলেন, পানিতে ডুবে মৃত্যুর একটি ঘটনা পুলিশ জানতে পেরেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9