দুর্নীতির অভিযোগে আন্দোলনের পর ওএসডি হওয়া ডা. শায়লা এখন মিটফোর্ডের উপপরিচালক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ PM
ডা. শাহরিয়া শায়লা জাহান শিমু

ডা. শাহরিয়া শায়লা জাহান শিমু © সংগৃহীত

দুর্নীতি ও অনিয়মের অভিযোগসহ নানা কারণে স্থানীয়দের আন্দোলনের পর স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়া মেহেরপুর সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শাহরিয়া শায়লা জাহান শিমুকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ দেওয়া হয়। একই আদেশে বর্তমান উপপরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানকে ওএসডি করা হয়েছে।

যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৬ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এর আগে শাহরিয়া শায়লা জাহান গত বছরের জানুয়ারি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) হিসেবে দায়িত্ব পান। ওই সময় তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। এর মধ্যে একই বছরের এপ্রিলে রোগীর স্বজন ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডার জেরে চিকিৎসকরা চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘটনায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের ২৬ এপ্রিল এক রোগীর স্বজনদের সঙ্গে মেডিকেল অফিসার ডা. মাহাবুব রহমানের বাগবিতণ্ডার জেরে মহিলা ও শিশু ওয়ার্ডের রাউন্ড ও চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এতে সরকারি হাসপাতালে সেবা না পেয়ে অনেক রোগী বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে বাধ্য হন। ওই সময় সংবাদকর্মীরা কথা বলতে চাইলে ‘হাসপাতালের সব বিষয়ে সাংবাদিকদের নজর দেওয়ার দরকার নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

ওই সময় সাড়ে ছয় কোটি টাকার টেন্ডার দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে শাহরিয়া শায়লার বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে স্থানীয়রা বিভিন্ন সময়ে আন্দোলন শুরু করেন। একই বছরের ১৪ অক্টোবর এক মানববন্ধনে স্থানীয়রা বলেন, এই হাসপাতাল বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে গেছে। একটি হাসপাতাল তৈরি হয় সর্বসাধারণের চিকিৎসা ও সেবা প্রদানের জন্য। কিন্তু বর্তমানে হাসপাতালে প্রবেশ থেকে শুরু করে প্রতিটি স্তরে টাকা দিয়ে ঢুকতে হয়। বর্তমান তত্ত্বাবধায়ক ঠিকমতো অফিস না করা, রোগীদের প্রতি অনীহা, উগ্র আচরণসহ নানা অভিযোগের কারণে দ্রুত তার অপসারণের দাবি জানানো হচ্ছে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আদেশে ডা. শাহরিয়া শায়লা জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। তার স্থলাভিষিক্ত হন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. বুলবুল কবির।

নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের পৃথক প্রজ্ঞাপন হবে ৪ ধা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বক্তব্যের মাঝেই নুরকে থামিয়ে দিলেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ট্রিপল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের উদ্যোগ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসার সনদে দুই পদে চাকরির সুযোগ, স্বীকৃতি দিল সরকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জুলাই আন্দোলনে হুমকিদাতা মনিরুলকে নিজ দপ্তরে বসালেন গোবিপ্র…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬