জবি ছাত্রদল নেতার নেতৃত্বে মিটফোর্ড হাসপাতালে হামলা, এনএইচএর নিন্দা

২৪ জুন ২০২৬, ০৮:১২ PM
ছাত্রদল ও এনএইচএর লোগো

ছাত্রদল ও এনএইচএর লোগো © টিডিসি সম্পাদিত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপিপন্থী স্বাস্থ্যকর্মীদের সংগঠন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) আহ্বায়ক অধ্যাপক ডা. শাদরুল আলম ও সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। আজ বুধবার (২৪ জুন) সংগঠনটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. সাব্বির সাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) গভীর রাতে হাসপাতালের ৪২৯ নাম্বার কক্ষে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ওই কক্ষে কর্মরত সহকারী রেজিস্ট্রার, ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের শারীরিকভাবে হেনস্তা করেন।

বিবৃতিতে এনএইচএ নেতৃবৃন্দ বলেন, কর্মস্থলে চিকিৎসকের যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি সমগ্র চিকিৎসক সমাজের আত্মমর্যাদা, সার্বিক নিরাপত্তা এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উপর আঘাত। এমন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলার ঘটনা চিকিৎসকদের মধ্যে ভয় ও অনিরাপত্তা সৃষ্টি করে,যা শেষ পর্যন্ত রোগীসেবার পরিবেশকেও ব্যাহত করে।

আরও পড়ুন: মিটফোর্ড হাসপাতালে হামলা, প্রতিরোধের পর পুলিশি পাহারায় বের হলেন জবি ছাত্রদল আহ্বায়ক

‎মিটফোর্ড হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, রোগী দেখার ‎সাধারণ প্রসিডিওর ফলো করতে যে সময় প্রয়োজন, সেটাকে বিলম্ব মনে করে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কেবিন নেওয়ার জন্য রাজনৈতিক ক্ষমতা দেখানোর পরিপ্রেক্ষিতে তর্ক-বিতর্কের জের ধরে ১০-১২ জন সন্ত্রাসী মিটফোর্ড হাসপাতালের সার্জারি বিল্ডিংয়ের ৪২৯ নং কক্ষে প্রবেশ করে সহকারী রেজিস্টার, ট্রেইনি এবং ইন্টার্ন চিকিৎসকদের উপর শারীরিক নির্যাতন চালায়।

বিবৃতিতে ‎ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ) অবিলম্বে এই হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একইসঙ্গে দেশের সকল হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ বাস্তবায়ন ও ‘স্বাস্থ্য পুলিশ’ নিয়োগ করার ব্যবস্থাগ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানিয়েছে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9