গ্রামের মানুষের সেবায় নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান ডা. জুবাইদার

২৪ জুলাই ২০২৬, ০৭:০৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৭:০৮ PM
কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান

কৃতী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান © সংগৃহীত

মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে সাধারণ মানুষের, বিশেষ করে গ্রামপর্যায়ের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।  বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও কলেজ অডিটরিয়ামে ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে জানান, দেশে প্রতি ১ হাজার মানুষের জন্য চিকিৎসকের সংখ্যা মাত্র ০.৮৩ এবং একজন চিকিৎসককে প্রায় ১,২০০ থেকে ১,৮০০ রোগীর সেবা দিতে হয়। এছাড়া দেশের প্রায় ৭৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কাজ করেন।

তিনি বলেন, সরকারি চিকিৎসকদের অনুপাতও কম হওয়ায় চিকিৎসাব্যয় এখনো দারিদ্র্যের অন্যতম কারণ হয়ে রয়েছে। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীরা দেশসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে এলে ভবিষ্যতে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব।

তিনি বলেন, এমন একটি চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে চিকিৎসার অভাবে কোনো গ্রামবাসী প্রাণ হারাবে না, কোনো অন্তঃসত্ত্বা মা কিংবা নবজাতক প্রতিরোধযোগ্য কারণে মৃত্যুবরণ করবে না। সবার স্বাস্থ্যই গুরুত্বপূর্ণ এবং এ লক্ষ্য অর্জনে নতুন প্রজন্মের চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ডা. জুবাইদা রহমান শিক্ষাক্ষেত্রে কৃতিত্বের জন্য সম্মাননা পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কঠোর শিক্ষাজীবনের মধ্যেও সাংস্কৃতিকচর্চা অব্যাহত রাখায় তাদের প্রশংসা করেন। এর আগে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পু…
  • ২৪ জুলাই ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ২৪ জুলাই ২০২৬
রাবিতে ইন্টারনেটের গতি বাড়াতে ১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ২৪ জুলাই ২০২৬
নবীন ডাক্তারদের চরম দুরবস্থা ও স্ট্রাগলের কথা শুনে আমি বিমর…
  • ২৪ জুলাই ২০২৬
বিশ্ব মিডিয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
  • ২৪ জুলাই ২০২৬
ড্যাফোডিলের ভেতরে থাকা আরেক বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস ছাড়তে…
  • ২৪ জুলাই ২০২৬