গ্রেড ১-এ উন্নীত হলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৩ অধ্যাপক

২২ জুলাই ২০২৬, ০৭:২২ PM
উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গ্রেড ১-এ উন্নীতরা

উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গ্রেড ১-এ উন্নীতরা © সংগৃহীত

অধ্যাপক হিসেবে চাকরিকাল পূর্ণ এবং দ্বিতীয় গ্রেডের সীমায় পৌছায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ১৩ চিকিৎসককে জাতীয় বেতন স্কেলের গ্রেড-১ প্রদান করা হয়েছে। গত ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের ৪ এপ্রিল ২০১৬ সালের নির্দেশনা অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেসব অধ্যাপকের মোট চাকরিকাল (কোয়ালিফাইং সার্ভিস) ন্যূনতম ২০ বছর এবং দ্বিতীয় গ্রেডের সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর দুই বছর পূর্ণ হয়েছে, তাদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী গ্রেড-১ অনুমোদন দেওয়া হয়েছে।

গ্রেড-১ প্রাপ্ত অধ্যাপকরা হলেন ভাসকুলার সার্জারি বিভাগের ডা. নিয়াজ আহমেদ চৌধুরী, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, কার্ডিওলজি বিভাগের ডা. এম এ মুকিত, ইন্টারনাল মেডিসিন বিভাগের ডা. মো. আবুল কালাম, অর্থোপেডিক্স সার্জারি বিভাগের ডা. মো. কামরুল আহসান, জেনারেল সার্জারি বিভাগের ডা. মো. আতিয়ার রহমান, ভাইরোলজি বিভাগের ডা. সাইফ উল্লাহ মুন্সী, অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগের ডা. নুরুন নাহার খানম, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ডা. তুহিন সুলতানা, নিউরোসার্জারি বিভাগের ডা. মো. মওদুদুল হক, অটোল্যারিংগোলজি, হেড অ্যান্ড নেক সার্জারির ডা. আব্দুল আল্লাম চৌধুরী ও ডা. মো. দেলোয়ার হোসেন এবং অবসটেট্রিকস অ্যান্ড গাইনিকোলজি বিভাগের ডা. ফাহমিদা জাবিন। 

অফিস আদেশ অনুযায়ী, সকলের গ্রেড-১ প্রাপ্যতার কার্যকর তারিখ চলতি ৯ জুলাই। এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, অধ্যাপক, অর্থ ও হিসাব বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬