শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের পরিচালক ডা. আনোয়ার হোসেন

১১ জুলাই ২০২৬, ০৬:০৬ PM , আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৬:০৬ PM
ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন

ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অটোল্যারিংগোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আনোয়ার হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পরিচালক পদে দায়িত্ব প্রদান করা হলো।

এতে বলা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।

৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, সুযোগ পাচ্ছে বাদ পড়া…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফিফা র‌্যাঙ্কিংয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
গণপিটুনিতে নিহত চেয়ারম্যান সেলিম খান ও ছেলে শান্ত খানের মরদ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
  • ০৭ অক্টোবর ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ
  • ০৭ অক্টোবর ২০২৬