বিএমইউতে ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ে তিনদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

৩০ জুন ২০২৬, ০৮:২৭ PM
কর্মশালা

কর্মশালা © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ শীর্ষক তিনদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। তিনি মেডিকেল শিক্ষার গুণগত মানোন্নয়নে আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মশালায় অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার।

তিনদিনব্যাপী কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রবন্ধ ও উপস্থাপনা করেন বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ডা. আবদাল মিয়া, অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর তালুকদার, অধ্যাপক ডা. তাহমিনা বেগম, অধ্যাপক ডা. নুরুন নাহার খানম এবং ডা. মো. রাসেল আহমেদ খান।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী।

বক্তারা কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের দক্ষ, অনুসরণীয় ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে মেডিকেল শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। কর্মশালায় অংশগ্রহণকারী ২৭ জন শিক্ষককে সনদপত্র প্রদান করা হয়।

এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে জাইমা রহমানের লি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬