মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

২৪ জুলাই ২০২৬, ০৮:০১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৬, ০৮:০৮ PM
মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ © টিডিসি ফটো

রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে বোমা সদৃশ বস্ত দেখে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দৃশ্য দেখা যায়।  

পুলিশ সূত্রে জানা যায়, মতিঝিলের মেট্রো এলাকায় অর্থ্যাৎ ঢাকা চেম্বারস অব কমার্স সামনের সড়কে এ বোমা সদৃশ দৃশ্য দেখা যায়। এ ঘটনায় সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।

বোমা সদৃশ বস্তুকে ঘিরে পুলিশের ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত রয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শীরা। 

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদকে কল দিলে তিনি ফোনটি কেটে দেন।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬