ঢামেকে ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর, রোপন করলেন দুটি চারা

১১ জুলাই ২০২৬, ১০:৩৫ AM
প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে প্রতিষ্ঠানটিতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ঢামেক প্রাঙ্গণে পৌঁছান।

এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্রী ও প্রধানমন্ত্রীপত্নী জুবাইদা রহমানও অংশ নেন।

পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে তারা দুটি বৃক্ষরোপণ করেন। কার্যক্রম উদ্বোধন শেষে সংবাদ ও মিডিয়া কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর।

এদিন ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনার আয়োজনও করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন কেক কাটবে প্রতিষ্ঠানটি। 

তথ্য বলছে, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রাক্তণ সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিবছর দিবসটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়। এ বছর ৮০ বছর পূর্তি করে ৮১ বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ। এর মধ্যে প্রথম দিন বর্ণাঢ্য র‌্যালি, প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তণ বনাম বর্তমান প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক, র‍্যাফেল ড্র এবং নগর বাউল জেমসের পরিবেশনায় কনসার্টের আয়োজন রয়েছে।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবিতে প্রো-ভিসির বিরুদ্ধে পরীক্ষার খাতা হারিয়ে ফেলার অভিযোগ…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬