চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

২৪ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM
সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা

সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা © টিডিসি ছবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধীনস্থ চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর-এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে।

এ সময় ওই সাতজনকে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান করতে দেখা যায়। পরে বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন এবং সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেন।

নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে বিজিবির নজরদারি জোরদার রয়েছে এবং পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।

পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে আলোচনা চলছে:…
  • ১৬ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে চালু হচ্ছে তিন বিষয়ে মাস্টার্স কোর্স
  • ১৬ অক্টোবর ২০২৬
তেল নয় হরমুজ প্রণালিতে ভাসছে হাজার হাজার আইফোন ও পারফিউম
  • ১৬ অক্টোবর ২০২৬
রাকসু নির্বাচনের বর্ষপূর্তি আজ, শিক্ষার্থীদের প্রত্যাশার বা…
  • ১৬ অক্টোবর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্ট…
  • ১৬ অক্টোবর ২০২৬
কুমিল্লা মহানগরী জামায়াতের কমিটি বিলুপ্ত, ভেঙে দেয়া হলো ‘ইম…
  • ১৬ অক্টোবর ২০২৬