শনিবার ঢাকা মেডিকেলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, করবেন দুই ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন

০৬ জুলাই ২০২৬, ০৪:০৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৭ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় দুটি ছাত্রী হোস্টেল নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলের সাবেক ছাত্রী ও প্রধানমন্ত্রীপত্নী জুবাইদা রহমানও এতে অংশ নেবেন।

ঢাকা মেডিকেল কলেজ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য বলছে, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রাক্তণ সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে যাত্রা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রতিবছর দিবসটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়। এ বছর ৮০ বছর পূর্তি করে ৮১ বছরে পদার্পণ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে ঢাকা মেডিকেল কলেজ। এর মধ্যে প্রথম দিন বর্ণাঢ্য র‌্যালি, প্রাক্তণ শিক্ষার্থীদের স্মৃতিচারণ, প্রাক্তণ বনাম বর্তমান প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক পরিবেশনা ও নাটক, র‍্যাফেল ড্র এবং নগর বাউল জেমসের পরিবেশনায় কনসার্টের আয়োজন রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকালে দুই ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। পরে তারা শহীদ ডা. মিলন অডিটোরিয়ামের সম্মুখ সংলগ্ন লনে বৃক্ষরোপণও করবেন। কার্যক্রম উদ্বোধন শেষে সংবাদ ও মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যও রাখবেন তারা।

এদিন বেলা সাড়ে ১০টায় ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনার আয়োজনও করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন কেক কাটবে প্রতিষ্ঠানটি।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬