ভুয়া ‘ছাত্রী’ পরিচয়ে ঢাকা মেডিকেল থেকে টিকটকার আটক

২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ PM
আটক ভুয়া ছাত্রী

আটক ভুয়া ছাত্রী © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মেডিকেলের একাডেমিক ভবনের কমনরুম থেকে মনিকা আক্তার মিতু (৩২) নামের ওই ভুয়া ছাত্রীকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিতু জানিয়েছেন, তিনি পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকার বাসিন্দা  স্বামী রফিকুল ইসলাম খোকনের স্ত্রী। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। তিনি জানান, এসএসসি পাসের পর পড়াশোনা বন্ধ হয়ে গেলেও চিকিৎসক হওয়ার তীব্র ইচ্ছা থেকে তিনি গত এক মাস ধরে মেডিকেলে আসা-যাওয়া শুরু করেন। তবে কখনো ক্লাসরুমে ঢোকার সুযোগ পাননি তিনি। মূলত তিনি একজন টিকটকার এবং নিয়মিত ভিডিও তৈরি করেন।

আটককালে মিতুর কাছ থেকে ‘নুপুর ইসলাম জান্নাত’ নামে একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়। তিনি জানিয়েছেন, নীলক্ষেত থেকে এই পরিচয়পত্রটি তৈরি করা হয়েছিল। এ ছাড়া একটি অ্যাপ্রোন এবং একটি স্টেথোস্কোপও জব্দ করা হয়েছে।

ঢামেক শিক্ষার্থীরা জানিয়েছেন, গত এক মাস ধরে নিয়মিতই ছাত্রী কমনরুমে দেখা যাচ্ছিল মিতুকে। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আজ মঙ্গলবার কয়েকজন শিক্ষার্থী তাকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে পুলিশ ডেকে তাকে থানায় সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীরা একজনকে আটকের পর আমাদের জানালে তাকে নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে একটি অভিযোগও দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খাদ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আনতে চাই: খাদ্যমন্ত্রী
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের সঙ্গে খেলা নিয়ে যা জানাল ব্রাজিলের প্রতিনিধিদল
  • ২৩ আগস্ট ২০২৬
জামালপুরে ১৩ বস্তা পচা মাংস উদ্ধার, আটক ৫
  • ২৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
  • ২৩ আগস্ট ২০২৬
সংসদীয় কমিটিতে সরকারি দল নিজেদের মতো সিদ্ধান্ত নেয় ও চাপিয়…
  • ২৩ আগস্ট ২০২৬
ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন
  • ২৩ আগস্ট ২০২৬