ঢামেক হাসপাতালে ‘দালালবিরোধী অভিযান’, ওষুধ কোম্পানির প্রতিনিধিসহ ৬০ জন আটক

০৪ মে ২০২৬, ০৩:৪৭ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৪:১৫ PM
আটককৃতরা

আটককৃতরা © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে নারীসহ ৬০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দালালবিরোধী অভিযানে আটক হওয়া এসব ব্যক্তির মধ্যে অন্তত ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি রয়েছেন। আজ সোমবার (৪ মে) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চত্বর থেকে তাদের আটক করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআই ও পুলিশের একটি টিম যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটককৃতদের শাহবাগ থানায় প্রেরণ করা হয়েছে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

একটি সংঘবদ্ধ দালাল চক্র ঢামেক হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের নানা কৌশলে প্ররোচিত করে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ে যায়— চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের এমন অভিযোগের ভিত্তিতে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসকরা বলেন, প্রভাবশালী মহলের আশ্রয়ে সাম্প্রতিক সময়ে দালালদের তৎপরতা বেড়েছে। এতে স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং রোগীদের সেবা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে। তারা বলেন, দালালরা রোগীদের নিম্নমানের বিভিন্ন হাসপাতালে পাঠাচ্ছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগীরাই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৬০ জনকে আটক করা হয়, এদের মধ্যে ১২ জন বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা এনএসআই ও পুলিশ সদস্যের কাছে আটককৃতদের নাম ঠিকানা জানতে চাইলে তারা বলেন, আমরা যেহেতু শাহবাগ থানাকে পাঠিয়েছি, শাহবাগ থানা থেকে আপনারা নিয়ে নিবেন।

এ বিষয়ে জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। 

‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
রুয়েট শিক্ষার্থী রাফিদের মরদেহ চুয়াডাঙ্গায়, রাতে জানাজা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬