মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার

১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর মৌচাক মোড় এলাকায় ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুরুষ নাকি নারী শনাক্ত করা যায়নি। রবিবার (১২ এপ্রিল) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শাহজাহানপুর থানার এস আই মোহাম্মদ মেহেদী হাসান সরকার বলেন, ‘আমরা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাত দেড়টার দিকে মৌচাক মোড় ফ্লাইওভারের ওপর থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু সম্পূর্ণ পোড়া অবস্থায় পেয়েছি, পুরুষ অথবা নারী শনাক্ত করা যায়নি। ডিএনএ নমুনার মাধ্যমে পুরুষ বা নারী বিষয়টি সনাক্ত করা যাবে বলেও জানান তিনি।’

মানুষ কেন প্রশ্ন তুলছে— ‘হাদি কে?’
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, আহত ৬
  • ১৭ অক্টোবর ২০২৬
নিখোঁজের ৫৩ ঘণ্টা পর শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশের সব কারিগরি কলেজে ‘চাইনিজ ভাষা ও কারিগরি দক্ষতা উন্নয়ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধ…
  • ১৭ অক্টোবর ২০২৬
চীনের সঙ্গে কারিগরি শিক্ষক ও শিক্ষা বিনিময়সহ ৯ বিষয় নিয়ে আল…
  • ১৭ অক্টোবর ২০২৬