প্রেসক্রিপশন লিখতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড, এআইভিত্তিক চেম্বার অপারেটিং সিস্টেম তৈরি করলেন মেডিকেল শিক্ষার্থী

২০ জুলাই ২০২৬, ০৯:১১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ১০:২৪ PM
‘CareScriptRx’ অ্যাপে ৩০ সেকেন্ডে লেখা হবে প্রেসক্রিপশন

‘CareScriptRx’ অ্যাপে ৩০ সেকেন্ডে লেখা হবে প্রেসক্রিপশন © টিডিসি সম্পাদিত

রোগীদের দীর্ঘ সারি, একই ধরনের ওষুধ, পরামর্শ ও পরীক্ষার তালিকা বারবার হাতে লেখা কিংবা কম্পিউটারে টাইপ করা এই পুরো প্রক্রিয়ায় প্রতিদিন একজন চিকিৎসকের মূল্যবান কয়েক ঘণ্টা সময় ব্যয় হয়। এর ফলে কাজের গতি কমে যায়, চিকিৎসকদের ওপর বাড়তি চাপ তৈরি হয় এবং রোগীদের ক্ষেত্রে হাতে লেখা প্রেসক্রিপশন বুঝতে সমস্যা হওয়া বা ভুল ওষুধ গ্রহণের ঝুঁকিও তৈরি হয়। সবচেয়ে বড় ক্ষতি হয় রোগীর অভিজ্ঞতায়। প্রেসক্রিপশন লেখার চাপে অনেক সময় চিকিৎসক রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনার জন্য পর্যাপ্ত সময় পান না। সমস্যাটি চিকিৎসকদের নয়, বরং প্রচলিত অ্যানালগ ব্যবস্থা ও প্রযুক্তির সীমিত ব্যবহারের।

চিকিৎসকদের এই দৈনন্দিন কাজকে দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য নিয়ে ‘এআই অপারেটিং সিস্টেম ফর মডার্ন চেম্বার্স’ তৈরি করেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাফি ইবনে দেলোয়ার। CareScriptRx নামের এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের চিকিৎসক, ক্লিনিক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য তৈরি একটি সমন্বিত ডিজিটাল সিস্টেম।

নির্মাতার দাবি, এই প্ল্যাটফর্মের মাধ্যমে একজন চিকিৎসক প্রায় ৩০ সেকেন্ডে একটি পূর্ণাঙ্গ প্রেসক্রিপশন তৈরি করতে পারবেন। যেখানে হাতে লিখতে সাধারণত ৩ থেকে ৫ মিনিট এবং প্রচলিত ডিজিটাল সফটওয়্যারে দেড় থেকে দুই মিনিট সময় লাগে। তার ভাষ্য, CareScriptRx-এর লক্ষ্য হলো কাগজপত্রের ব্যবহার কমানো, রোগী ব্যবস্থাপনাকে আরও দ্রুত করা এবং চিকিৎসক ও রোগী উভয়ের ‘পেশেন্ট অ্যান্ড ডক্টর এক্সপেরিয়েন্স’ উন্নত করা।

নাফি ইবনে দেলোয়ার জানান, CareScriptRx-কে একটি পূর্ণাঙ্গ ‘এআই অপারেটিং সিস্টেম ফর মডার্ন চেম্বার্স’ হিসেবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ‘এআই-সহায়তাপ্রাপ্ত প্রেসক্রিপশন’, ‘অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট’, ‘পেশেন্ট ম্যানেজমেন্ট’, ‘বিলিং’, ‘শিডিউল ম্যানেজমেন্ট’, ‘ট্রিটমেন্ট প্ল্যান’, ‘মেডিসিন ডাটাবেজ’, ‘স্মার্ট অ্যানালিটিক্স’ এবং ‘প্রফেশনাল প্রেসক্রিপশন ম্যানেজমেন্ট’— সবকিছু একই প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা যায়। প্ল্যাটফর্মটিতে ‘ভয়েস ইনপুট’ সুবিধাও রয়েছে। এর মাধ্যমে চিকিৎসক মুখে বললেই ‘এআই’ স্বয়ংক্রিয়ভাবে প্রেসক্রিপশন তৈরি করে। এছাড়া ‘ডুয়াল অটো-রিইউজ’ ফিচারের মাধ্যমে পূর্বের যেকোনো প্রেসক্রিপশন অথবা একই রোগের প্রচলিত প্রেসক্রিপশন মাত্র এক ক্লিকেই পুনরায় ব্যবহার করা যায়।

এ ছাড়া এতে ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি ব্র্যান্ড ও জেনেরিক ওষুধের ডাটাবেজ, ‘স্মার্ট অ্যানালিটিক্স’, ‘ইনকাম ট্র্যাকিং’, ‘এক্সেল এক্সপোর্ট’, ‘প্রফেশনাল ক্লিনিক ব্র্যান্ডিং’, মোবাইল ও ডেস্কটপে সমানভাবে ব্যবহারযোগ্য ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্ম এবং মেডিকেল শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট স্যান্ডবক্স’সহ মোট ১৭টি ফিচার রয়েছে। নির্মাতার দাবি, এসব সুবিধার সমন্বয়ে চিকিৎসকদের জন্য একটি সম্পূর্ণ ‘পেপারলেস ওয়ার্কফ্লো’ নিশ্চিত করা সম্ভব।

May be an image of text
পছন্দমতো সাজিয়ে নেওয়া যাবে প্রেসক্রিপশনের লে-আউট

বাস্তব ব্যবহারে ইতিবাচক অভিজ্ঞতা
নির্মাতার দাবি, CareScriptRx ইতোমধ্যেই পেশাগতভাবে ব্যবহার শুরু হয়েছে। রাজধানীর শ্যামলীতে অবস্থিত মাইকেয়ার হেলথ হাসপাতাল প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। হাসপাতালটির চিফ কো-অর্ডিনেটর ও কনসালট্যান্ট ডা. শেখ মো. আব্দুল্লাহ আল রাফি আগের ব্যবস্থার পরিবর্তে এটি ব্যবহার শুরু করেছেন। তার ব্যবহারিক অভিজ্ঞতা ও পরামর্শের ভিত্তিতে প্ল্যাটফর্মটিতে ধারাবাহিকভাবে নতুন ফিচার ও উন্নয়ন যুক্ত করা হয়েছে।

এছাড়া শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আঈনুল ইসলাম খানও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। নির্মাতার ভাষ্য অনুযায়ী, অধ্যক্ষ পূর্বে একটি বাণিজ্যিক প্রেসক্রিপশন সফটওয়্যার ব্যবহার করলেও সেখানে ‘ভয়েস ইনপুট’ বা ‘এআই অ্যাসিস্ট্যান্স’-এর মতো প্রযুক্তি ছিল না। CareScriptRx-এর এসব সুবিধাকে তিনি কার্যকর বলে মনে করেছেন এবং প্ল্যাটফর্মটির উন্নয়নে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

নির্মাতা জানান, বিভিন্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে প্ল্যাটফর্মটিতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। আগ্রহী চিকিৎসকেরা ডেমো সংস্করণ ব্যবহার করে এর বিভিন্ন সুবিধা পরীক্ষা করতে পারবেন।

ডেমো দেখতে পারবেন ফ্রিতে
চিকিৎসকদের জন্য ফ্রিতে ডেমো-র সুযোগ রেখেছেন নির্মাতা। https://carescriptrx.vercel.app/ ওয়েবসাইটে প্রবেশ করে [email protected] ইমেইল এবং 14368 পাসওয়ার্ড ব্যবহার করে বিনামূল্যে ডেমো ব্যবহার করা যাবে। এছাড়া https://youtu.be/kxbQZYMysnI/ এই লিঙ্কে  ভিডিও ডেমো দেখার সুযোগ রয়েছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬