বিশ্ব মিডিয়ায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

২৪ জুলাই ২০২৬, ০৭:৩০ PM
সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু © সংগৃহীত

অবশেষে গুঞ্জনকে সত্যি করে স্পিকারের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. সাহাবুদ্দিন চুপ্পু। ফলে বাংলাদেশের সংবিধানমতে স্পিকার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। অবশ্য রাজনৈতিক নানান বাস্তবতায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আমলের রাষ্ট্রপতি ও পলাতক শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত চুপ্পুর পদত্যাগ ছিল সময়ের ব্যাপার। ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের ২ বছরের মাথায় পদত্যাগপত্র জমা দেওয়ার পর বৈশ্বিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন সাহাবুদ্দিন আহমদ চুপ্পু।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ‘বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ’ শিরোনামে লিখেছে, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পাঁচ বছরের মেয়াদ শেষের আগেই বিরোধীদলের চাপে পদত্যাগপত্র জমা দিয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু।’ তারা আরও লিখেছে, ‘সম্প্রতি চিকিৎসা নিতে লন্ডনে গিয়ে পলাতক হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন- এমন গোয়েন্দা রিপোর্ট আসার পরপরই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগের দাবি আবারও জোরালো হলে তিনি পদত্যাগ করেন।’  

উল্লেখ্য, কাতারভিত্তিক এই গণমাধ্যম আওয়ামী লীগের ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রযন্ত্র দখলের প্রমাণ্যচিত্র ‘অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান’ নামে একটি ডকুমেন্টরি প্রকাশ করে ২০২১ সালে বাংলাদেশে আলোচনায় এসেছিল। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম ‘বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন হাসিনার ঘনিষ্ঠজন’। তারা লিখেছে, ‘ভারতে পলাতক শেখ হাসিনার প্রত্যাবর্তনের গুঞ্জনের মাঝেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত মো. সাহাবুদ্দিন। রয়টার্সের কাছে এক সাক্ষাৎকারে দেশে ফেরার কথা জানিয়েছিলেন হাসিনা।’

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ‘হাসিনার দেশে ফেরার খবরের মাঝেই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মো. সাহাবুদ্দিন। হাসিনার সঙ্গে যোগাযোগ রাখায় তাকে আর রাষ্ট্রপতির পদে রাখতে চায় না ক্ষমতাসীন সরকার।’  

আরেক ভারতীয় গণমাধ্যম এনডিটিভির শিরোনাম, ‘স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ ছাড়লেন মো. সাহাবুদ্দিন’। সেখানে সাহাবুদ্দিনকে হাসিনার ‘সাবেক ঘনিষ্ঠজন’ হিসেবে উল্লেখ করেছে তারা। 

ইনচার্জ নিয়োগে বিজ্ঞপ্তি যমুনা গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর পর্…
  • ০৬ অক্টোবর ২০২৬
মেসির যে ৪ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব
  • ০৬ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কোনো মশার সমস্যা নয়, সিস্টেমের সমস্যা
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬