রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন 

২৪ জুলাই ২০২৬, ০৪:৫২ PM
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম © সংগৃহীত

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া বা আকস্মিক শূন্যতার প্রেক্ষাপটে পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আহমদই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে সংবিধানে স্পষ্ট নির্দেশনা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারকে উদ্দেশ্য করে নিজের স্বাক্ষরযুক্ত চিঠির মাধ্যমে পদত্যাগ জমা দিতে পারেন।

অন্যদিকে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ স্পষ্ট করে—মৃত্যু, পদত্যাগ কিংবা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মেয়াদের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। আর সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের প্রত্যক্ষ ভোটেই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

বর্তমানে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় নতুন রাষ্ট্রপতি হিসেবে তাদের মনোনীত প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত। এ কারণে মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে বঙ্গভবনে কাকে পাঠানো হবে এবং বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন কে পাবেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই দলের নীতি নির্ধারণী ও শীর্ষ পর্যায়ে ব্যাপক আলোচনা চলছে।

সেপ্টেম্বরেই মাঠে নামছে আর্জেন্টিনা, মেসিকে ছাড়াই প্রথম ম্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঘর সাজাবেন? গুগল সার্চেই মিলবে নকশা থেকে কেনাকাটার সমাধান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬