পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটির সভাপতি প্রফেসর শিরিন-সম্পাদক ডা. সাইমুল হক

২০ জুলাই ২০২৬, ০৪:০১ PM
প্রফেসর ডা. শিরি আফরোজ ও ডা. সৈয়দ সাইমুল হক

প্রফেসর ডা. শিরি আফরোজ ও ডা. সৈয়দ সাইমুল হক © সম্পাদিত

শিশুদের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন পেড্রিয়াটিক নেফ্রোলজি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. শিরিন আফরোজ এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক।

জানা গেছে, গত ১৯ জুলাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাইদ কনভেনশন হলে সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা. শিরিন আফরোজ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের শিশু নেফ্রোলজি বিভাগে কর্মরত রয়েছেন। আর সাধারণ সম্পাদক ডা. সৈয়দ সাইমুল হক বিএমইউর শিশু নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

সংগঠনটির দপ্তর সম্পাদক ডা আমিনা আক্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশে শিশু কিডনি রোগীদের চিকিৎসাসেবার মান উন্নয়ন এবং এ সংক্রান্ত গবেষণামূলক কার্যক্রমকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেছেন।

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬