চিকিৎসা শেষে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী © সংগৃহীত
দেশের একটি বেসরকারি হাসপাতালে হার্টে রিং পড়ানোর অস্ত্রোপচার শেষে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার অনুমতি দেয় চিকিৎসকরা।
চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। তখন মন্ত্রীর হার্টে ব্লক ধরা পড়ে। পরে সেখানেই ওপেন হার্ট সার্জারি করে তার হার্টে দুটি রিং ও একটি বেলুন পড়ানো হয়।