নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

১২ নভেম্বর ২০২৬, ০৫:১২ PM
আলোচনা সভায় অতিথিরা

আলোচনা সভায় অতিথিরা © সংগৃহীত

নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বলেছেন, প্রয়োজনে আরও ভ্যাকসিন আমদানি করার সক্ষমতা সরকারের রয়েছে। শিশুদের নিউমোনিয়া থেকে রক্ষা করতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

এক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম ও সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে প্রধানমন্ত্রীর সহায়তাও নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অনুষ্ঠানে মডারেটর ছিলেন শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিউমোনিয়াসহ শিশুদের বিভিন্ন রোগের অন্যতম কারণ পারিবারিক অসচেতনতা ও অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, অনেক ক্ষেত্রে এক বিছানায় একাধিক শিশুকে রাখা হচ্ছে। এমনকি এক শিশুর বুকের দুধ অন্য শিশুকে খাওয়ানোর মতো ঘটনাও ঘটছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। পারিবারিক নানা জটিলতা ও অসচেতনতার কারণে শিশুরা অনেক সময় প্রয়োজনীয় যত্ন থেকেও বঞ্চিত হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, গ্রামপর্যায়ে মায়েদের স্তন্যপান, শিশুপুষ্টি ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে প্রায় ২৫ হাজার ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটরকে মাঠপর্যায়ে সম্পৃক্ত করা হবে। তাদের স্তন পরীক্ষা করার জন্য ছোট আকারের বহনযোগ্য স্ক্রিনিং মেশিনও দেওয়া হবে।

স্তন ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্রীলঙ্কা ও জার্মানির মতো দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও প্রাথমিক পর্যায়ে স্তন ও জরায়ুমুখ ক্যানসার শনাক্তকরণের ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মাধ্যমে আক্রান্ত নারীদের দ্রুত চিকিৎসার আওতায় এনে সুস্থ হওয়ার সুযোগ বাড়ানো সম্ভব হবে।

১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১২ নভেম্বর ২০২৬
জানাজায় দাঁড়াতে না পারলেও পাশে নীরবে দাঁড়িয়ে বন্ধুকে শেষ বি…
  • ১২ নভেম্বর ২০২৬
যৌন হয়রানির শিকার ছাত্রীকে অসহযোগিতার অভিযোগে শাবিপ্রবির প্…
  • ১২ নভেম্বর ২০২৬
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950