মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ PM
হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন

হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন © সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করে দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার (২৮ অক্টোবর) সকালে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন তিনি। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহের খোঁজ নেন মন্ত্রী। পরে পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দেন তিনি।

হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং কোনোভাবেই দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি ও হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাকে তিনি বাধ্যতামূলক বলে উল্লেখ করেন।

মন্ত্রী হাসপাতালের কিছু ছোটখাটো ত্রুটিবিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন এবং সেবার মান আরও বাড়ানোর ওপর জোর দেন। 

স্বাস্থ্যমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের খবরে স্থানীয় স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের মধ্যে বাড়তি তৎপরতা ও সতর্কতা লক্ষ্য করা গেছে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬