গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় আজ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ

১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ AM
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। © সংগৃহীত

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দুই দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। আজ বুধবার (১৮ নভেম্বর) ও আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ২০ ও ২১ নভেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় শিক্ষার্থীরা চার দিনের ছুটি পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের আগে মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পাটগাতীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে জানা গেছে।

এ ছাড়া সন্ধ্যায় মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের পর সেখানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দুই দিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের নিরাপত্তা শঙ্কায় আজ থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ১৮ নভেম্বর ২০২৬
ওজন বাড়তে দেবেন না, সুস্থ থাকতে মানুন ১০ নিয়ম
  • ১৮ নভেম্বর ২০২৬
ছবি-তথ্য ফাঁসের ঘটনায় ইউআইটিএস প্রশাসনের নীরবতা, কঠোর আন্দো…
  • ১৮ নভেম্বর ২০২৬
ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি, আবে…
  • ১৮ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের ম্যুরালের কাঠামোয় স্থাপন করা হলো ভাসানীর প্রতিক…
  • ১৮ নভেম্বর ২০২৬
মনোনয়ন ফরম বিক্রি, ফি আদায়—এক বছরেও হয়নি ব্রাকসু নির্বাচন
  • ১৮ নভেম্বর ২০২৬