হাম ও হামের উপসর্গে প্রাণহানি ৭০০ ছাড়াল

২৬ জুন ২০২৬, ০৮:২৬ PM
হামে এ পর্যন্ত ৭০২ জনের মৃত্যু হয়েছে

হামে এ পর্যন্ত ৭০২ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হাম এবং এর উপসর্গ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জনে।

আজ শুক্রবার (২৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে সারা দেশে নতুন করে ৮৬৯ জন শিশুর শরীরে হামের তীব্র উপসর্গ পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টের মাধ্যমে নিশ্চিতভাবে হামের রোগী শনাক্ত করা হয়েছে ১০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। তবে হাম এবং হামের সদৃশ উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা সব মিলিয়ে এখন ৭০২ জনে গিয়ে ঠেকেছে।

‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটির আগে সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • ১৫ অক্টোবর ২০২৬
চরিত্রহীন-লম্পট-টাউট-বাটপাররা ক্ষমতার লোভে এনসিপিতে জড়ো হয়ে…
  • ১৫ অক্টোবর ২০২৬
করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
গাজীপুরে পুলিশ ফাঁড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা
  • ১৫ অক্টোবর ২০২৬