হাম রোগীদের চিকিৎসায় ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পেল স্বাস্থ্য মন্ত্রণালয়

১০ জুন ২০২৬, ০৫:৩৫ PM
হস্তান্তর অনুষ্ঠান

হস্তান্তর অনুষ্ঠান © সংগৃহীত

হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সরঞ্জাম উপহার দিয়েছে ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস। আজ বুধবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যমানের এসব সামগ্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছে হস্তান্তর করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবেলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী এসব জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ডা. জামিলুর রহিম সম্পূর্ণ ব‍্যক্তি উদ্যোগে এসব সরঞ্জাম উপহার দিয়েছেন। তার স্কশিয়া কনসালট্যান্টস কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন প্রতিষ্ঠান।

স্বাস্থ্যমন্ত্রী দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এই ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে ব‍্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল উপস্থিত ছিলেন।

ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেএসডির মানববন্ধন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা উন্নত না হলে প্রকৃত সমৃদ্ধি সম্ভব নয়: রিজভী
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
১২ শতাধিক প্রার্থী নিয়োগপত্র পাননি, ঢাবিতে আন্দোলনে নামছেন …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬