হামে আরও ৩ শিশুর মৃত্যু

০১ জুন ২০২৬, ০৪:৩৬ PM
হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৮৮ জনের মৃত্যু হয়েছে

হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫৮৮ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৩৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা অপর রোগীদের ৪৫ জনের ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছে ৩ শিশু। এ সময়ে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হওয়া কোনো রোগীর মৃত্যু হয়নি। আজ সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (৩১ মে) সকাল ৮টা থেকে সোমবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় নিহতরা কুষ্টিয়া, সুনামগঞ্জ ও ময়মনসিংহ জেলার বাসিন্দা। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৮৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৪৯৮ জনই হামের উপসর্গ নিয়ে মারা গেছে। আর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছিল ৯০ জনের।

প্রতিবেদন বলছে, অদ্যাবধি মোট ৭২ হাজার ৭০ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ ছাড়া ল্যাব পরীক্ষায় ৯ হাজার ৯৪ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। একই সময়ে মোট ৫৭ হাজার ৯০২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৫৩ হাজার ৭২২ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬