ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট সংখ্যা ৫০ ছুঁই ছুঁই

৩০ মে ২০২৬, ১২:৪৪ PM
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ভর্তি শিশু © সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪৩ শিশুর মৃত্যু হলো। শনিবার (৩০ মে) সকাল সোয়া ৯টায় হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩৮ শিশু, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১১৬ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছে ১ হাজান ৭০৮ শিশু। ছুটি নিয়েছে ১ হাজার ৫৪৯ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৪৩ শিশুর।

মৃত দুই শিশুর মাঝে ৪ মাস বয়সী ছেলে শিশু রয়েছে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার গাবতলী বাজার এলাকায়। তাকে গত ২২ মে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৯ মে) সকাল ৭টায় মারা যায়।

আরও পড়ুন: ২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, নিশ্চিত পর্তুগাল কোচ

অপর মৃত মিশুটিও ৩ মাস ১৫ দিন বয়সী ছেলে শিশু। তার বাড়ি ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায়। গত ২৫ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মারা যায়।

হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, হাম ছোঁয়াচে হওয়ায় আক্রান্তের সংখ্যা সহজেই কমছে না। তবে শিশুদের শরীরে হামের টিকা কাজ শুরু করায় রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে আক্রান্তের সংখ্যাও কমে আসবে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬