লক্ষ্মীপুর রামগঞ্জের সাবেক কাউন্সিলর

ফেসবুকে ‘অন্টু, মন্টু, পিন্টু’কে যুবলীগ নেতার হুমকি

২৬ মে ২০২৬, ০১:০৭ PM , আপডেট: ২৬ মে ২০২৬, ০১:০৮ PM
যুবলীগ নেতা আহাম্মেদ রাজু

যুবলীগ নেতা আহাম্মেদ রাজু © সংগৃহীত ও সম্পাদিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আহাম্মেদ রাজুর ফেসবুকে দেওয়া এক পোস্টকে ঘিরে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

রবিবার (২৫ মে) রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাজু লিখেন, ‘অন্টু, মন্টু, পিন্টু— আমি যেদিন রামগঞ্জে ঢুকব, তোদের বিষয়টা মাথায় নিয়েই ঢুকব। মাইন্ড ইট।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা গেছে। স্থানীয়দের দাবি, এটি শুধু অশালীন ভাষা নয়, বরং সরাসরি ভয়ভীতি ও সহিংসতার ইঙ্গিত বহন করে। এমন প্রকাশ্য হুমকি সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তার জন্য মারাত্মক উদ্বেগজনক।

স্থানীয়দের অভিযোগ, ফেসবুকে প্রতিপক্ষকে ভয় দেখানো এবং এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক এই পোস্টে ব্যবহৃত ভাষা ও হুমকির ধরন পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।

বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ভবিষ্যতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে। 

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬