হামে আরও ৫ শিশুর প্রাণহানি

২৯ মে ২০২৬, ০১:১৯ AM
হামে আরও ৫ শিশুর প্রাণহানি

হামে আরও ৫ শিশুর প্রাণহানি © টিডিসি

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৬৫ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, এ সময়ের মধ্যে হামের উপসর্গে নতুন করে পাঁচ শিশুর মৃত্যু হলেও নিশ্চিত সংক্রমণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৮ জনের। আর উপসর্গে মারা গেছে ৪৭৭ জন শিশু। মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে ৮২৬ জন শিশুর মধ্যে উপসর্গ পাওয়া গেছে। এতে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক দিনে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকায় ১০ জন, রাজশাহীতে একজন, সিলেটে একজন, বরিশালে একজন, ময়মনসিংহে দুইজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে। 

ট্যাগ: হাম
বড় সুখবর পাচ্ছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির সুযোগ পাওয়ার পর শিক্ষার্থীদের করণীয় কী?
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে ডিপ্লোমায় ভর্তি, আবেদন শু…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে গোসল করতে গিয়ে বিজিএমইএ ইউনিভার্সিটি শিক্ষার্থীর মৃত…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছে ৬ নতুন সুবিধা, টাকা তোলা যাবে ৫…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে আবেদনের শীর্ষে যে ১০ কলেজ
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬