২৪ ঘণ্টায় হামে ১০ প্রাণহানি, ৭২ দিনে মৃত্যু ছাড়াল সাড়ে ৫০০

২৬ মে ২০২৬, ০৪:৪৫ PM
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৫৫ জনের মৃত্যু হয়েছে

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৫৫ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন হাম আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৮৩ জনের শরীরে। আর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৫৩ জনের। আজ মঙ্গলবার (২৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত এক শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জনই ঢাকা বিভাগের, যার ৩ জনই ঢাকা জেলার বাসিন্দা।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৫ জনে। এর মধ্যে ৪৬৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত রোগী মারা গেছে ৮৮ জন।

একই সময়ে মোট ৬৬ হাজার ২৩ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৫২ হাজার ৫৩০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৮ হাজার ৮০০ জন।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬