একদিনে হামে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

২০ মে ২০২৬, ০৬:২২ PM
গত ১৫ মার্চ থেকে ৪৮১ জন হামে প্রাণ হারিয়েছে

গত ১৫ মার্চ থেকে ৪৮১ জন হামে প্রাণ হারিয়েছে © টিডিসি সম্পাদিত

গত একদিনে হামে আক্রান্ত হয়ে মোট ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৭০ জনের শরীরে। এ ছাড়া ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে ১৩৮ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮১।

আজ বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ৩ ও নিশ্চিত আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৫৬ হাজার ৫৮৬ জনের শরীরে উপসর্গ দেখা গেছে। আর ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৭ হাজার ৯২৯ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৪০১ ও ল্যাব পরীক্ষায় নিশ্চিত ৮০ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল মোট ৪৫ হাজার ১২৮ জন। এর মধ্যে ৪১ হাজার ১২০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬