একদিনে হামে ঝরল আরও ৫ শিশুর প্রাণ

১৮ মে ২০২৬, ০৮:১৭ PM
গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে

গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে © টিডিসি সম্পাদিত

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ৪৯৪ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৬২ হাজার ৭৬৭ জন আক্রান্ত হলো। আর মারা গেছে মোট ৪৬৪ শিশু।

আজ সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৮টা থেকে সোমবার একই সময় পর্যন্ত এক হাজার ৪০৫ জন সন্দেহজনক ও ৮৯ জন নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হামে মারা গেছ ৫ জন। ল্যাব রিপোর্টে হাম পজিটিভ এমন কারো মৃত্যু এ সময়ে হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯১১ জন। আর ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ৭ হাজার ৮৫৬ জনের। একই সাথে ১৫ মার্চ থেকে মোট ৩৮৯ জন সন্দেহজনক ও ৭৫ জন নিশ্চিত হাম রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে মোট ৪২ হাজার ৮৬৮ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৩৯ হাজার ৯৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংখ্যাগত পুনরাবৃত্তির কারণে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ও সন্দেহজনক হাম রোগীর সংখ্যা অতিরিক্ত দেখানো হয়েছিল। সোমবার এটি সংশোধন করে সমন্বয় করা হয়েছে।

‘আমার ৫ ভাগনে–ভাগনি মারা গেছে, বড় ভাগনির সন্তানও মারা গেছে’…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘হঠাৎ দরজা খুলে দেখি, কিছুই দেখা যাচ্ছে না, তাৎক্ষণিক আমি ও…
  • ১৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
  • ১৭ অক্টোবর ২০২৬
আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬