হামে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৬ শিশুর

১৭ মে ২০২৬, ০৪:৪০ PM
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪৫৯ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৪৫৯ শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে © টিডিসি সম্পাদিত

আজ রবিবার (১৭ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের একজনের ল্যাব পরীক্ষায় হাম পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মোট ৪৫৯ জনের মৃত্যু হলো।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫১৭ জনের শরীরে। আক্রান্তদের মধ্যে ল্যাব পরীক্ষায় ২৪৩ জনের হাম নিশ্চিত হওয়া গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬১৩ জনে। এর মধ্যে মাত্র ৭ হাজার ৭৬৭ জনের ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৪২ হাজার ৯২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৩৭ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

বন্ধুদের মারধরের ২ দিন পর হাসপাতালে যুবকের মৃত্যু
  • ১৭ অক্টোবর ২০২৬
ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে
  • ১৭ অক্টোবর ২০২৬
বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন ইউএনডিপিতে, থাকছে মাসিক ভাতা-ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে আগুন: টুপটুপ রিসোর্টের ইনচার্জ আটক
  • ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা
  • ১৭ অক্টোবর ২০২৬
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীর ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইন…
  • ১৭ অক্টোবর ২০২৬