বেসরকারি হাসপাতালে হামের রোগী ভর্তি না নেয়ার অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরে

আবশ্যিকভাবে ভর্তি নিয়ে চিকিৎসা নিশ্চিতের নির্দেশ
১৯ মে ২০২৬, ০৮:৫৯ PM , আপডেট: ১৯ মে ২০২৬, ০৯:০২ PM
হাম আক্রান্ত রোগীদের আবশ্যিকভাবে ভর্তি নিয়ে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

হাম আক্রান্ত রোগীদের আবশ্যিকভাবে ভর্তি নিয়ে চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর © টিডিসি

দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে হাম আক্রান্ত রোগীদের ভর্তি না করার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে এ ধরনের রোগীদের ফিরিয়ে না দিয়ে আবশ্যিকভাবে ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে সব বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এ ছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর জন্য নির্ধারিত ১০ শতাংশ দরিদ্র কোটার অর্ধেক শয্যা হাম রোগীদের জন্য নির্দিষ্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন-২০২২-এর ৬(ট) ধারা অনুযায়ী দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ন্যূনতম ১০ শতাংশ শয্যা দরিদ্র জনগণের জন্য সম্পূর্ণ বিনা ভাড়ায় সংরক্ষণের আইনি বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই ১০ শতাংশ সংরক্ষিত শয্যার অর্ধেক (অর্থাৎ মোট শয্যার ৫ শতাংশ) হাম ও সন্দেহজনক হাম রোগীদের বিনামূল্যে চিকিৎসার জন্য বরাদ্দ রাখতে হবে। উদাহরণস্বরূপ— কোনো ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এই নিয়মে ১২টি শয্যা হাম রোগীদের জন্য নির্দিষ্ট থাকবে। বিষয়টি হাসপাতালের জরুরি বিভাগ ও অনুসন্ধান ডেস্কে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

আরও পড়ুন: অপুষ্টি ও মায়ের দুধ না পাওয়ায় শিশুদের হামের ঝুঁকি বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক এখন থেকে হাম বা সন্দেহজনক হামের রোগীকে ফিরিয়ে দিতে পারবে না। সব রোগীকে ভর্তি রেখে চিকিৎসা প্রদান করতে হবে এবং তাদের জন্য আবশ্যিকভাবে আলাদা বিশেষ ওয়ার্ড বা কেবিন (আইসোলেশন) নির্ধারণ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, হাসপাতালে সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রত্যেক ভর্তিকৃত হাম রোগীর সাথে সর্বোচ্চ একজন অভিভাবক বা দর্শনার্থী অবস্থান বা প্রবেশ করতে পারবেন। এছাড়া হাসপাতালে কতজন হামের রোগী ভর্তি হলেন বা চিকিৎসা নিলেন, সেই সম্পর্কিত তথ্য প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস সার্ভারে (http://surveillance.dghs.gov.bd) আপলোড করতে হবে। এ বিষয়ে যেকোনো প্রয়োজনে একটি হটলাইন নম্বর (০১৭৫৯১১৪৪৮৮) চালু করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি হাসপাতালগুলোতে আসা হাম ও হাম সন্দেহজনক রোগীদের সঠিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষণিক সমন্বয় সাধন করতে হবে। জনস্বার্থে এই নির্দেশনাবলী অবিলম্বে কার্যকর করার জন্য অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9