ময়মনসিংহে ঈদের জামাতে শিশুদের হামের প্রাদুর্ভাব থেকে মুক্তির দোয়া

২৮ মে ২০২৬, ১২:১৩ PM
ময়মনসিংহে ঈদের জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে ঈদের জামাত অনুষ্ঠিত © সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ।

প্রধান ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। জামাতে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। এ ছাড়া, বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ জামাতে শরিক হন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশে চলমান হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি, আক্রান্ত শিশুদের সুস্থতা এবং মুসলিম উম্মাহর শান্তি ও ঐক্য কামনা করা হয়। একইসঙ্গে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের চেতনা ছড়িয়ে পড়ার আহ্বান জানানো হয়।

প্রথম জামাত ও মোনাজাত শেষে বৃষ্টির কারণে দ্বিতীয় জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। 

ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬