চাঁদা না পেয়ে বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ

০১ জুন ২০২৬, ১২:৪৩ PM
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয় © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চাঁদার টাকা না পেয়ে এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

গত শনিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের বাহিরশিমুল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদী হাসান ফয়সাল উপজেলার কোনেরবাড়ী গ্রামের হান্নান শেখের ছেলে।

অভিযোগকারী ইউছুপ আলী দাড়িয়া বাহিরশিমুল, কোনেরবাড়ী ও বহলতলী মৎস্য সমবায় সমিতির সভাপতি এবং কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি।

ইউছুপ আলী দাড়িয়া জানান, বাহিরশিমুল এলাকায় প্রায় ৪০০ বিঘা জমিতে চার বছর ধরে তারা মাছের ঘের পরিচালনা করে আসছেন। কয়েক দিন আগে মেহেদী হাসান ফয়সাল তার ঘেরের নৈশপ্রহরীর কাছে ৪ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে শনিবার বিকেলে ফয়সাল কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘেরপাড়ের অফিস ঘরে হামলা চালান। এ সময় অফিসে ভাঙচুর করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

ঘেরের নৈশপ্রহরী অমিত বাগচী বলেন, ‘শনিবার বিকেলে ফয়সাল লোকজন নিয়ে দেশি অস্ত্রসহ অফিস ঘরে এসে ভাঙচুর চালায়। পরে আমাকে ঘর থেকে বের করে দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেহেদী হাসান ফয়সালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘ইউছুপ আলী দাড়িয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছে।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬